আমার জন্মস্থান গাজীপুর জেলার সন্মানিয়া গ্রামে। আমি, আমার ছোট ভাই (রিহা),আম্মু আর আব্বু চারজন নিয়ে আমাদের পরিবার ছিল । আমরা তখন ঢাকা, যাত্রাবাড়ী থাকতাম । যখন আমার বয়স ৪ বছর তখন আম্মুর হাত ধরে প্রথম স্কুলে যাই । আমার পড়ালেখা শুরু হয় যে স্কুলে তার
নাম " শুভ বিদ্যা নিকেতন " । এটি ঢাকা, জুরাইন অবস্থিত । ১ম-৫ম শ্রেণি পর্যন্ত আমি এই স্কুলে পড়ি । ৬ষ্ঠ শ্রেণিতে আমি " যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুল " -এ ভর্তি হই এবং সেখানে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ে আমরা সাভার ঢাকাতে চলে আসি আব্বুর অফিসের কাজের জন্য । সাভারে এসে ৭ম শ্রেণিতে " গাজিরচট এ.এম হাই স্কুল " -এ ভর্তি হই । ২০১৬ সালে এই স্কুল থেকে এস.এস.সি পাস করি । ধামরাই সরকারি কলেজে সুযোগ পাই এবং ধামরাই সরকারি
পিচ্ছি আমি
আমি আর রিহা
কলেজে ভর্তি হই । এর মধ্যে আব্বুর কিডণি দুটিতে পাথর ধরা পড়ে ।আমার আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে । অতঃপর ২০১৬ সালের ১৭ ডিসেম্বর সাভার এনাম মেডিক্যাল হাসপাতালে আব্বু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন ) । এত তারাতারি আব্বুর আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যাবেন আমি কোনভাবেই মেনে নিতে পারছিলামনা । কিন্তু এটাইত বাস্তবতা । আব্বু আমাদের এত পরিমানে স্নেহ,আদর করতেন তা বলে শেষ করা যাবেনা । কখনো কোনোকিছুর অভাব বুজতে দেয়নি । হয়তো আব্বু দুনিয়াতে নেই কিন্তু উনি আমার মনের মধ্যে সবসময় থাকেন ।
0 comments:
Post a Comment